News
জঙ্গলে ঘাস কাটতে গিয়ে হাতির হানায় মৃত ২ মহিলা, আহত ১
November 21, 2022
Reading...
জঙ্গলে ঘাস কাটতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল দুই মহিলার। ঘটনায় গুরুতর জখম হয়েছে আরও এক মহিলা। ঘটনা ঘিরে শোকের ছায়া বাগডোগরার সেন্ট্রাল বস্তি এলাকায়। মৃতদের নাম সাবিত্রী সুব্বা (৪৮) ও দেবী তামাং(৫৫) এবং আহতের নাম আহত গীতা সুব্বা (৪৫)। জানা গিয়েছে এদিন সোমবার দুপুরে পাঁচ-ছয়জন মহিলা বাড়ির গবাদি পশুদের জন্য বাগডোগরা জঙ্গলে ঘাস কাটতে যান। সেখানেই একটি দাঁতাল হাতির মুখে পড়ে তারা। হাতির আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাবিত্রী সুব্বা ও দেবী তামাং এর।