THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

চিতা বাঘের আতঙ্ক জলপাইগুড়িতে, ভয়ে ঘুমোতে পারছেন না এলাকাবাসী। ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা

November 18, 2022 Reading...
একটি চিতা বাঘকে কেন্দ্র করে রাতের ঘুম কেড়ে নিল এলাকাবাসীদের। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের কান্দিপাড়া ৩ নং তিস্তা স্পার এলাকায়। ওই এলাকার এক মহিলার একটি গর্ভবতী ছাগল খেয়ে ফেলেছে চিতা বাঘে বলে মহিলাটির ধারণা। তবে চিতাবাঘটিকে স্বচক্ষে দেখেছেন এলাকার অনেকেই। বিষয়টি বনদপ্তরকে জানানো হলে ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে পৌঁছেছেন বনদপ্তরে কর্মীরা। তারা বাঘের পায়ের ছাপ মিলিয়ে বিষয়টি বুঝতে পারেন এবং কিভাবে চিতাবাঘটিকে রেস্কিউ করা যায় সে বিষয়ে এলাকাবাসীদের সাথে আলোচনা করছেন।

বন কর্মীরা এলাকায় খাঁচা বসানোর একটি সিদ্ধান্ত নিচ্ছেন। এলাকার স্থানীয় বাসিন্দা রঞ্জিত সরকার ও সুজিত সরকার রা বলেন অনেকে বাঘটিকে দেখেছেন এবং রাত্রিবেলায় বাঘের ডাক শুনেছেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের স্বামী দক্ষনাথ রায় বলেন বিষয়টি বনদপ্তরকে জানানো হলে তারা তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছান। এবং চিতা বাঘটিকে উদ্ধার করার জন্য এলাকায় একটি খাঁচা বসানোর প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যা কাঞ্চন সরকার। কিন্তু এই মুহূর্তে গ্রামবাসীরা তাকিয়ে রয়েছেন সেই চিতা বাঘটি কখনো উদ্ধার হয় সেই দিকে।