Belakoba
অপেক্ষার অবসান, উদ্ভোধন হয়ে গেলো রাজগঞ্জ ব্লকের ঐতিহ্যবাহী মালিভিটার রাস মেলা
November 17, 2022
Reading...
অপেক্ষার অবসান, উদ্ভোধন হয়ে গেলো রাজগঞ্জ ব্লকের ঐতিহ্যবাহী মালিভিটার রাস মেলা। এদিন বৃহস্পতিবার সন্ধ্যায়, ফিতা কেটে এবং একটি সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে মেলার উদ্ভোধন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন এবং রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা দাস রায় ও মেলার সকল সদস্যরা। মেলা আজ উদ্বোধন হলেও মেলা চলবে ২১ তারিখ সোমবার প্রযন্ত। এদিন মেলার প্রথম দিনেই দেখা গেলো মেলা ঘুরতে বহু মানুষের ঢল। পাশাপাশি দেখা গেলো মেলায় কেনা বেচার এবং ক্রেতা বিক্রেতাদের প্রবল উৎসাহ। মেলার সদস্যরা তথা R. S .C .C ক্লাবের সদস্যরা জানান মেলা একটি মিলনের জায়গা আমরা সকলে এই মেলার মাধ্যমে বহু হারিয়ে যাওয়া বন্ধু ও আত্মীয়দের সঙ্গে দেখা ও মিলনের একটি মাধ্যম খুজে পাই। আমরা চাই আমাদের মেলা সুস্থ ভাবে চলুক এবং মেলায় আসা সকল মানুষেরা যেনো নিজের মেলা ভেবে আনন্দে মেলা উপভোগ করুক।