THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

পথ দূর্ঘটনায় মৃত্যু হলো এক শিশুর, আহত হয় শিশুর মা বাবা

November 24, 2022 Reading...

সূত্রের খবর এদিন শিলিগুড়ির জাবরাভিটায় একটি তেলের ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের প্রাণ হারায় একটি ৯ বছরের স্কুল পড়ুয়া।  এদিন বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির জাবরাভিটা এলাকায়৷ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো স্কুটি চালিয়ে ছেলেকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাবা৷ ওই স্কুটিকে ছাত্রের মাও ছিলেন৷ জাবরাভিটা এলাকায় একটি তেল ট্যাঙ্কারকে ওভার টেক করতে যায় পড়ুয়ার বাবা৷ প্রত্যক্ষদর্শীদের কথায়, স্কুটিটির বাম দিকের লুকিং গ্লাস তেল ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লাগে৷ এরপরই ডানদিকে উল্টে যায় স্কুটিটি৷ বা দিকে ছিটকে পড়ে ৯ বছরের পড়ুয়া৷ সেই সময় তেল ট্যাঙ্কারের পিছনের চাকায় শিশুটির মাথা পিষে যায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার৷ ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়৷

খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়৷ পুলিশ ঘটনাস্থলে এসে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ গুরুত্বর আহত অবস্থায় ওই শিশুর মা-বাবাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়৷ পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ এলাকাবাসীর অভিযোগ, রাস্তার অবস্থা বেহাল৷ যার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে৷

সেই ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানিয় থেকে পথ চলতি মানুষেরা। পথ চলতি মানুষেরা জানায় রাস্তার খুব বেহাল অবস্থা, আমরাও এই রাস্তা দিয়ে চলাচল করি। আজকে একটি শিশুর প্রাণ কেড়ে নিল এই রাস্তা। আমরা চাইনা আর কারো প্রাণ নিক। বিষয়টি প্রশাসনের দেখা উচিত। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং তারা স্থানীয়দের জানান বড়ো গাড়ি আপাতত বন্ধ থাকবে। এই কথা দিয়ে অবরোধ তুলে দেন। স্থানীয় রা জানান বড়ো গাড়ি আপাতত বন্ধ থাকবে! যদি বড়ো গাড়ি চালু হয় তাহলে আমাদের অবরোধ আরো চলবে এবং বৃহত্তর আকার নেবে। ঘটনাস্থলে উপস্থিত হন খুদ আই পি এস অফিসার অভিষেক গুপ্তা।