THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

Rip: পৃথিবী ছেড়ে চলে গেলেন ঐন্দ্রিলা

November 20, 2022 Reading...
পৃথিবী থেকে চলে গেলেন ঐন্দ্রিলা। আর শেষরক্ষা হল না। টানা ২০ দিন ধরে লড়াই চালিয়ে গিয়েছেন, তবে সব চেষ্টা ব্যর্থ করে রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। রবিবার সকালে পর পর বেশ কয়েকবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় ঐন্দ্রিলার। চিকিৎসকরা সিপিআর দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু দীর্ঘ ১৫ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর এবার চিকিৎসকদের চেষ্টায় সাড়া দিলেন না 'ফাইটার' ঐন্দ্রিলা। রবিবার দুপুর ১২ টা ৫৯ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। করা হয় অস্ত্রোপচারও। মাঝে চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন অভিনেত্রী। ‘ফাইটার’ ঐন্দ্রিলার পাশে ছিলেন ভক্তরাও। প্রার্থনা করছিলেন। কিন্তু, চিকিৎসকদের সমস্ত চেষ্টা বিফল করে দিয়ে প্রয়াত অভিনেত্রী। কান্নায় ভেঙে পড়েছেন তাঁর গোটা পরিবার। শোকের ছায়া নেট দুনিয়ায়।