THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

১৪৭ তম জন্মদিবস উপলক্ষ্যে বির বিরসা মুন্ডা জনম জয়ন্তী উৎসব পালিত হলো শিকারপুরের ফটিঙ্গা লাইনে

November 15, 2022 Reading...
মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের অন্তর্গত শিকাপুর টি জি অদিবাসী জনতা ক্লাবের পরিচালনায়, বিরসা মুন্ডার ১৪৭ তম জন্মজয়ন্তী উৎসব পালিত হয়। এ বছর তাদের পরিচালিত জন্মজয়ন্তী উৎসব ৯ তম বলে জানান ক্লাবের সম্পাদক অথবা সভাপতি। অনুষ্ঠানে দেখা গিয়েছে শিকারপুর চা বাগান এলাকার সকল আদিবাসী সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষের ঢল। সন্ধ্যায়, প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজগঞ্জ ব্লকের আই এন টি টি উ সির এর সভাপতি মোহাম্মদ সলেমান এবং প্রাত্তন উপপ্রধান ফানসিস্কা বেগ। উদ্বোধন হওয়ার পরেই আদিবাসী সমজের নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ণতা পায় এই অনুষ্ঠান।