Accident
বড়দিনে দুর্ঘটনা, লরিতে ধাক্কা সরকারি বাসের ঘটনায় জখম ১৪
December 26, 2022
Reading...
জানা গিয়েছে এদিন জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা সরকারি বাসের। ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ১৪ জন বাসে থাকা যাত্রী। তবে কারও আঘাত গুরুতর নয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। রবিবার ঘটনাটি ঘটে চোপড়ার কালাগছ এলাকায়। জানা গিয়েছে, কলকাতা থেকে ফিরছিল কোচবিহার ডিপোর বাসটি। চোপড়ায় হঠাৎই বাসটি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা মারে। এরপর ঘটনাস্থলে পৌঁছে জখমদের উদ্ধার করে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। ঘটনায় বাস এবং লরিটিকে আটক করেছে পুলিশ।