THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

অ‍্যাম্বুলেন্স ধর্মঘট! পরিসেবা অমিলে বেলাকোবা হাসপাতালে ভোগান্তির শিকার রোগীরা

December 28, 2022 Reading...

Ambulance strike! Patients suffering at Belakoba Hospital due to lack of service 

গত রবিবার বড়দিনের রাতে অ‍্যাম্বুলেন্সের ধাক্কায় বেলাকোবা - দশদরগা সড়কে মৃত্যু হয় এক ব‍্যাক্তির এবং আরেকজন গুরুতর ভাবে আহত হয়। এরপর থেকেই বেআইনি অ‍্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠে হাসপাতালের বেশিরভাগ অ‍্যাম্বুলেন্স কোনো নথিপত্র ছাড়াই বেআইনিভাবে চলছে। ঘটনার অভিযোগ পেয়েই হাসপাতালে থাকা সমস্ত অ‍্যাম্বুলেন্স নথিপত্র যাচাই শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। তাতে দেখা যায় দশটি অ‍্যাম্বুলেন্সের মধ্যে মাত্র দুটি অ‍্যাম্বুলেন্সের নথি সঠিক রয়েছে। ফলে সেই দুটি অ‍্যাম্বুলেন্স বাদে বাকি সব অ‍্যাম্বুলেন্সের হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিন দিনভর বেলাকোবা গ্রামীণ হাসপাতালে সেভাবে কোনো দূর্ঘটনা কিংবা সিরিয়াস ঘটে নি। ফলে অ‍্যাম্বুলেন্সের সেভাবে প্রয়োজনও পরে নি। তবে লাইজেশনের বেশ কিছু কেস ছিল। হাসপাতাল সূত্রের খবর এদিন প্রায় ২২ জনের লাইজেশন করা হয়েছে। তবে লাইজেশন করার পর হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় অ‍্যাম্বুলেন্স না পাওয়ায় বেশ কিছু রোগী ও রোগীর পরিবারকে সমস্যায় পরতে হয়েছে। তাদের অভিযোগ অ‍্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। বেলাকোবার মুদি পাড়ার বাসিন্দা রঞ্জন রায় অভিযোগ করে বলেন, সকালে স্ত্রীকে লাইজেশন করার জন্য নিয়ে এসেছি, লাইজেশন করা হয়েছে বিকেলে কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার জন্য অ‍্যাম্বুলেন্স পাচ্ছি না একটাও, পেলেও তা চড়া ভাড়া নিচ্ছে। একই অভিযোগ করেন সাতহাত কালি এলাকার বাসিন্দা রবীন রায়ও। তিনিও স্ত্রীকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অ‍্যাম্বুলেন্স পাচ্ছেন না। এই নিয়ে সংবাদমাধ্যমের মাধ্যমে ক্ষোভও দেখিয়েছেন।

এই বিষয়ে বেলাকোবা গ্রামীন হাসপাতালের বিএমএইচ ইব্রাহিম শেখ বলেন, নথিপত্র ছাড়া কোনো অ‍্যাম্বুলেন্সকে আমরা হাসপাতালে প্রবেশ করতে দিচ্ছি না, তবে দুটো অ‍্যাম্বুলেন্স রয়েছে তারা পরিসেবা দিচ্ছে, যেসব রোগীরা অ‍্যাম্বুলেন্স পাননি তাদের জন্য ব‍্যবস্থা করে দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে আমি নিজের গাড়িতে তাদের নিয়ে যাব। এদিকে এতদিন ধরে বেলাকোবা হাসপাতালে থাকা অ‍্যাম্বুলেন্স চালকেরা হাসপাতালে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা জারির পর ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবী দুটো অ‍্যাম্বুলেন্স নয় বরং প্রত‍্যেক অ‍্যাম্বুলেন্সকেই হাসপাতালে প্রবেশের অনুমতি দিতে হবে। যতক্ষণ না পযর্ন্ত তাদের এই দাবী মান না হবে ততক্ষণ তারা ধর্মঘট চালিয়ে যাবে বলে জানিয়েছে।