THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

যেন ভিক্ষে দিচ্ছে! ১০০ দিনের বকেয়া টাকার আশ্বাস পেয়েও অসন্তুষ্ট মমতা

December 08, 2022 Reading...
'বছর শেষে কিছু দিয়ে দিল, যেন ভিক্ষে দিচ্ছে!’ কেন্দ্রের তরফে ১০০ দিনের কাজের টাকা বরাদ্দ করা হলেও খুশী নন মমতা। তাঁর কথায়, বছরের শেষ মুহূর্তে এসে টাকা দিলে কি কাজ হবে ওতে? সেই টাকা নিয়ে কাজ করতে করতেই তো হিসেব চাইবে।’ বলাই বাহুল্য, টাকা পেয়েও খুশী নন মমতা, ‘বছরের শেষে দিলে কিছুই হবে না’, আক্ষেপ মুখ্যমন্ত্রীর।

আক্ষেপ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘অর্থবর্ষের দু-মাস আগে যদি টাকা ঢোকে, তাহলে সেটি কাজে লাগানো যায় না। দেরিতে টাকা না দেওয়া-ই ভাল। কেন কাজে লাগানো যাবে না, তার ব্যাখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ডিপিআর, টেন্ডার করতে সময় লাগে। সময়ের মধ্যে টাকা না দিলে ডিপিআর, টেন্ডার করতেই দু-তিন মাস কেটে যায়। এরপর কাজ না হলে যে কেন্দ্র ছেড়ে কথা বলবে না, তার উল্লেখ করে মমতা আরও বলেন, কাজ না হলে আবার বলবে, টাকার ব্যবহার হয়নি।’ মমতা বলেন, ঠিক সময়ে টাকা দিতে হত। ঠিক সময়ে টাকা পেলে সুবিধে হত। এখন অর্থবর্ষের শেষ মুহূর্তে টাকা ঢুকলেও কাজে লাগানো যাবে না। কেন্দ্রের কাছেই চলে যাবে সেই টাকা। কাজ করতে সময় লাগে না বুঝি?