THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

ব্রিজের লোহা চুরির অভিযোগে আটক তিন যুবক

December 25, 2022 Reading...
ব্রিজের রেলিং ভেঙে লোহার রোড চুরির অভিযোগে গ্রামবাসিদের কাছে আটক হলো তিন যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে জলপাইগুড়ির বেলাকোবা অঞ্চলের দেমদা পাড়া গ্রামে। গতকাল রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় গ্রামবাসিরা জানিয়েছে, এদিন সন্ধ্যা নাগাদ পাঙ্গা নদীর ব্রিজে তিন জন যুবকে রেলিং ভাঙে লোহা চুরি করতে দেখেন একজন। তারপরই ওই ব‍্যাক্তি আরও গ্রামবাসিদের জানান। এরপরই সবাই মিলে সেখান থেকে তিনজনকে হাতেনাতে ধরে ফেলেন। খবর দেওয়া হয় কতয়ালি থানায়। রাতেই কতয়ালি থানা থেকে পুলিশ এসে তিনজনকে নিয়ে যায়। এদিকে প্রশাসনের কাছে ভাঙা ব্রিজ সংস্কারের দাবী জানিয়েছেন গ্রামবাসিরা।