THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

ছাগল চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য গেটবাজার সংলগ্ন ললিতা বাড়ি এলাকায়

December 08, 2022 Reading...
রাজগঞ্জ: এদিন বৃহস্পতিবার বিকেল তিনটা নাগাদ রাজগঞ্জ ব্লকের মান্তাদারি অঞ্চলের ললিতা বাড়ি এলাকায় ছাগল চুরি ঘটনা ঘিরে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর বাইরে থেকে তিনজন যুবক বাইক নিয়ে আসেন এলাকায় এবং স্থানীয়দের নজরে আসে সেই যুবকদের বাইকে রয়েছে একটি ছাগল। তৎক্ষণাৎ গ্রামবাসীরা মিলে সেই যুবকদের গাড়ির পিছু নেন।

কিছুদুর গিয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন এবং সেই তিনজন যুবক স্বীকার করেন তারা গাড়িতে ছাগলটি উঠাইছিল এবং গ্রামবাসী দেখার পর ছাগলটি ছেড়ে দেয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। তবে ছাগলটিকে তারা কেনো গাড়িতে উঠাইছিল তা এখনও পরিষ্কার নয়। স্থানীয় সূত্রে জানা যায় তিনজন যুবকের মধ্যে ২ জন নাবালক এবং একজন সাবালক ছিল, ধৃতদের মধ্যে একজন জানায় আমি এক আত্মীয়র বাড়িতে বিয়ে খাওয়ার জন্য এসেছিলাম, বিকেলে এদের সঙ্গে ঘুরতে এসেই এই ঘটনা। ধৃত যুবকরা জানায় তাদের বাড়ি শিলিগুড়ি এলাকায়, তবে তা কতটা সত্য বা মিথ্যা তা পরিষ্কার নয়।

এদিকে গ্রামের এক বাসিন্দা জানায় আমি বাড়িতে ছিলাম হটাৎ শুনলাম গ্রামে ছাগল চোর ধরা পড়েছে এবং তিনজন যুবককে আটক করেছে গ্রামবাসী, এবং সেই ছাগলটি পাড়ার একটি বাড়িতে রেখে দেওয়া হয়েছে। যুবকরা স্বীকার করে তারা ছাগলটি বাইকে উঠাইছিলো, তারপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের নিয়ে যায়। এর আগেও এরকম ঘটনা ঘটে এবং তার নিজস্ব ২১ টি ছাগল হারিয়ে যায় বলেও জানান সেই গ্রামবাসী।

ঘটনার খবর দেওয়া হয় মিলনপল্লী থানার পুলিশকে। তৎক্ষণাৎ পুলিশ এসে তিনজন যুবককে থানায় নিয়ে যায়।