Belakoba
Belakoba: মিষ্টি কুমড়োর আড়ালে উদ্ধার বার্মাটিক কাঠ
December 19, 2022
Reading...
অনুপম রায়, রাজগঞ্জ: ফের সাফল্য বেলাকোবা বনদপ্তরের। এবার মিষ্টি কুমড়ার আড়ালে বার্মাটিক কাঠ পাচার হওয়ার আগে। প্রায় ৫০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ উদ্ধার করল বেলাকোবা বনদপ্তর। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে এদিন সোমবার রাত ৩ টা নাগাদ, অসমের গুয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে একটি গাড়ি করে মিষ্টি কুমড়োর আড়ালে বার্মাটিক কাঠ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে বেলাকোবা বনদপ্তরের, রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে তদন্ত শুরু করেন। এদিন সোমবার রাত তিনটা নাগাদ তদন্ত চলাকালীন জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের রানীনগর এলাকায় আটক করেন সেই গাড়ি। গাড়ি সমেত দুজনকে আটক করেন বনকর্মীরা। ধৃতরা হলেন শেখ কলিম ও মহঃ নায়িম, জানা গিয়েছে ধৃত দুজন মহারাষ্ট্রের বাসিন্দা। ধৃত গাড়িটি নিয়ে আসা হয় মান্তারদারি বিড অফিসে। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে। সম্পূর্ণ ঘটনা তদন্তে বেলাকোবা বনদপ্তর।