THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

মোবাইলে প্রতারণায় জলে গেলো ১১ হাজার টাকা

December 26, 2022 Reading...
মোবাইলে প্রতারণায় জলে গেলো ১১ হাজার টাকা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি এলাকায়। শনিবার দুপুরে এবিষয়ে মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে অমর বর্মন। তিনি এদিন মাথাভাঙ্গা থানা চত্বরে বলেন, গতকাল আমার ফোনে এক ভদ্রলোক ফোন করে। আমাকে আমার ক্রেডিট কার্ড নিয়ে বিভ্রান্তিমূলক প্রশ্ন করে। বিষয়টি বুঝতে না পেরে আমার মোবাইলে আসা প্রত্যেকটি ওটিপি নাম্বার ওই অজানা ভদ্রলোককে দেই। পরবর্তী সময়ে বিষয়টি বুঝতে পারলে আমার একাউন্টটি চেক করি। কিন্তু সেখান থেকে আমার জমানো টাকা উধাও। প্রতারনার ফাঁদে পা ফেলায় আমি এদিন মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ। এলাকার পঞ্চায়েত সমিতির নারী ও শিশু দপ্তরের কর্মাধ্যক্ষ কল্যানী রায় জানান, অজানা নাম্বারে কোন রকম তথ্য দেওয়া যায় না। সকলকে আরও সচেতন হতে হবে।