THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৬ জন জওয়ান

December 23, 2022 Reading...
মর্মান্তিক পথ দুর্ঘটনা, দুর্ঘটনার কবলে ভারতীয় সেনাবাহিনীর ট্রাক। উত্তর সিকিমের এই পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৬ জন জওয়ান।
জানা গিয়েছে, শুক্রবার সকালে ছাটেন থেকে থাঙ্গুরের দিকে যাচ্ছিল সেনাবাহিনীর একটি কনভয়। জেমার কাছে পৌছতেই ট্রাকের চাকা স্কিট করে খাদে পরে যায় ট্রাকটি। তৎক্ষণাৎ শুরু হয় উদ্ধার কার্য। ৪ জন আহত জওয়ানকে উদ্ধার করা হলেও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬ জন ভারতীয় জওয়ান। মৃত জওয়ানদের পরিবারের পাশে থাকার আশ্বাস ভারতীয় সেনাবাহিনীর।