THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

রাস্তার পাশে উল্টে ট্রাক, রাজগঞ্জের সিতাগুড়ি এলাকায়

December 27, 2022 Reading...
ঘন কুয়াশার প্রভাব আজকেই এই প্রথম, আর এদিন মঙ্গলবার সকাল থেকেই কুয়াশার জন্য রাজ্যের নানান প্রান্তে শোনা গিয়েছে পথ দুর্ঘটনার খবর। এদিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল চা পাতা বোঝাই ট্রাক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকল নাগাদ শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের বন্ধুনগর সংলগ্ন সিতাগুড়ি এলাকায়। সূত্রের খবর, গুয়াহাটি থেকে একটি চা পাতা বোঝাই ট্রাক কানপুরের দিকে যাচ্ছিলো। এদিন সকালে আচমকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বন্ধুনগর সংলগ্ন সিতাগুড়ি এলাকায় রাস্তার পাশে উল্টে যায়। তবে কি কারণে এরকম ঘটনা ঘটলো তা অজানা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আমবাড়ি ফাঁড়ির পুলিশ।