Jalpaiguri
উত্তরকন্যা অভিযানে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুবার্ষিকীতে, বসলো মূর্তি, আয়োজন রক্তদান শিবিরের
December 07, 2022
Reading...
উত্তরকন্যা অভিযানে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে, বসলো মূর্তি, রক্ত ব্যর্থ না হওয়ার স্লোগানে হইল স্বেচ্ছায় রক্তদান শিবির। বুধবার রাজগঞ্জের মান্তাদারিতে উত্তরকন্যা অভিযানে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের বাড়িতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বিজেপির তপশিলি মোর্চার উদ্যোগে ও শিলিগুড়ি তেরাই ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই রক্তদান শিবিরে বিজেপি কর্মী সমর্থকরা রক্তদান করেন।
বিজেপির নেতৃত্বরা জানান, ২০২০ সালের ৭ ডিসেম্বর রাজ্য সরকারের বিরুদ্ধে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেই অভিযানে পুলিশের গুলিতে বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু হয়। তাকে স্মরণ করতে এদিন স্মরণসভা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে বিজেপির রাজ্য কার্যকরী কমিটির সদস্য দীপেন প্রামানিক, বিজেপির জলপাইগুড়ি জেলার সভাপতি বাপি গোস্বামী, তপশিলি মোর্চার জেলা সভাপতি অখিল সরকার, রাজগঞ্জ ব্লক সভাপতি নিতাই মন্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।