THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

অল ইন্ডিয়া পিস্তল শুটিং চাম্পিয়নশিপে আলিপুরদুয়ারের যুবক রাকেশ শীলশর্মা

January 28, 2023 Reading...
রাকেশ শীলশর্মা (Rakesh Silsharma), তার বাড়ি আলিপুরদুয়ার (Alipurduar) ২ নম্বর ব্লকের উত্তর পারোকাটার এলাকায়। আর্থিক প্রতিকূলতা ও পর্যাপ্ত পরিকাঠামোর অভাব থাকা সত্ত্বেও রাকেশের এই সাফল্য প্রশংসনীয়। রাকেশ কামাখ্যাগুড়ি (Kamakhaguri) শহীদ ক্ষুদিরাম কলেজে (Shaheed Khudiram College) থেকে স্নাতক নিয়ে পড়াশুনা করেন। বিগত ১৫ বছর ধরে খেলাধুলার সঙ্গে যুক্ত। এর আগে বক্সিং, কিক বক্সিং এবং ক্যারাটেতে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ভালো ফল করেছিল সে।

এবার বক্সিং, ক্যারাটের সাথে রাকেশ পিস্তল এবং রাইফেল শুটিংও প্র্যাকটিস করে। গাজিয়াবাদ থেকে সিলেকশন হয়ে অল ইন্ডিয়া ওপেন পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে(All India Open Pistol Shooting Championship) খেলার জন্য সে মনোনীত হয়েছে এবং সেই খেলার ছাড়পত্র পেয়ে ২৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত লখনৌতে অনুষ্ঠিত অল ইন্ডিয়া পিস্তল শুটিং চাম্পিয়নশিপে খেলার সুযোগ পেয়েছে রাকেশ শীলশর্মা (Rakesh Silsharma)।