THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

বাবার মৃত্যু বার্ষিকীতে বিদ্যালয়ের শিশুদের নতুন জ্যাকেট উপহার দিলেন মেয়ে

January 13, 2023 Reading...
বাবার মৃত্যু বার্ষিকীকে উপেক্ষা করে একটি বিদ্যালয়ের শিশুদের হাতে নতুন জ্যাকেট তুলে দিলেন মেয়ে। আইনজীবী শান্তা চ্যাটাজী সারা বছরই কিছু কিছু সামাজিক কাজ কর্ম করে থাকেন। আজ ১২ জানুয়ারি তিনি বাবার মৃত্যু বার্ষিকীর দিনে দোমনীতে অবস্থিত কাঁঠাল বাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের হাতে শীতের নতুন উপহার হিসেবে গরম জ্যাকেট তুলে দেন। পাশাপাশি সকলের হাতে দেয় চকলেট।এই ধরনের কাজ করতে পেরে খুবই আনন্দ প্রকাশ করেছেন শান্তা চ্যাটাজী। পাশাপাশি নতুন গরম জ্যাকেট পেয়েও খুশি হয়েছেন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাও।