THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

বেলাকোবার কলেজ পাড়ায় মর্মান্তিক দূর্ঘটনা মৃত্যু হলো এক ব্যক্তির

January 15, 2023 Reading...
রবিবার দুপুরে বেলাকোবার কলেজ পাড়ায় মর্মান্তিক দূর্ঘটনা। দূর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয় একজন। আশঙ্কাজনক ভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই শোকের ছায়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর দুটো পনেরো নাগাদ বেলাকোবার পন্ডিতের বাড়ি বাসিন্দা নিতাই ঘোষ ( ৫৫ ) সাইকেল চেপে বেলাকোবা থেকে ফাটাপুকুড় সংলগ্ন নতুন হাটে যাচ্ছিলেন। যাওয়ার সময় বেলাকোবার কলেজ মোড় সংলগ্নে বেলাকোবা থেকে ফাটাপুকুড় গামী একটি চারচাকার অল্টো গাড়ি দ্রুতগতিতে নিতাই ঘোষের সাইকেলের পিছনে সপাটে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হয় নিতাই ঘোষ। এরপরই আশঙ্কাজনক ভাবে তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ওই চত্বরে বারবার দূর্ঘটনা ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীরা। এদিন দূর্ঘটনার পর প্রায় পনেরো - কুড়ি মিনিট ওই রাস্তা অবরোধ করে এলাকাবাসীরা। ঘটনাস্থলে আগেই পৌছে যায় বেলাকোবা ফাড়ির পুলিশ। এদিকে রাস্তা অবরোধ তারা দাবী করেন এলাকায় বাম্পার কিংবা ব‍্যারিকেড বসাতে হবে। যদিও তাদের দাবী পুলিশ ত‍ৎক্ষনাত মেনেই নেয়। এলাকায় সাথেই সাথেই তিনটে ব‍্যারিকেড বসানো হয়। এরপরই অবরোধ তুলে নেন এলাকাবাসীরা। তবে এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া।