THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন সারিঞ্জা সম্রাট ময়নাগুড়ির মঙ্গলা কান্ত রায়

January 26, 2023 Reading...
বঙ্গরত্ন মঙ্গলাকান্ত রায় এবার পদ্মশ্রী পুরষ্কারে সম্মানিত হলেন। বিশিষ্ট সারিঞ্জা বাদক মঙ্গলাকান্ত করিমুল হকের পর মঙ্গলাকান্তের এই পুরষ্কার প্রাপ্তিতে খুশির হাওয়া জলপাইগুড়ি জেলা জুড়ে। তার বাড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি গ্রামে। বিশেষত সারিঞ্জায় বিভিন্ন পশু পাখির আওয়াজ বের করে সকলের মনে জায়গা করে নিয়েছেন মঙ্গলাকান্তবাবু।

 তার হাতে যেনো জাদু রয়েছে। নানা ধরনের পশু পাখির সুর তাঁর সারিন্দায় যেনো জীবন্ত হয়ে ওঠে। বয়সের ভারাক্রান্তে প্রবীণ হলেও সারিন্দাকে আগলে রেখেই অতিবাহিত করছেন জীবন। আর সারিঞ্জার সুবাদেই তিনি আজ বিখ্যাত। তিনি আজ উত্তরবঙ্গের মোরগ দাদু নামে সকলের পরিচিত।
 যখন মঙ্গলাকান্ত বাবুর বয়স প্রায় ৯০ পেরিয়েছিল সে সময় তিনি ডাক পান দিল্লির প্রগতি মঞ্চে অনুষ্ঠান করার জন্য। সেখানে তিনি পশু পাখির ডাক শুনিয়ে নিজের দর্শকদের মন জয় করে নিয়েছেন। তিনি ২০১৭ সালে দার্জিলিংয়ে অনুষ্ঠিত এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত থেকে জীবনের সবচেয়ে সেরা উপহার গ্রহণ করেন। মুখ্যমন্ত্রী তাকে বঙ্গরত্ন সম্মানে ভূষিত করেন। এই সম্মানের পর তার মুকুটে নতুন পালক যুক্ত হতে চলেছে। পেতে চলেছেন ভারত সরকারের পদ্মশ্রী সম্মান।