News
রাজগঞ্জে চা বাগানে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক
January 15, 2023
Reading...
চা বাগানে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে আতঙ্ক ছড়ালো রাজগঞ্জের সন্ন্যাসীকাটায়।রবিবার বিকেলে রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের চেকরমারি গ্রামের এক চা বাগানে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, চা বাগানে মালিক প্রতিদিনের মতো এদিনও চা বাগান পরিচর্চার জন্য আসেন।
বাগানে পায়ের ছাপ দেখে সন্দেহ হয় তার।সেই ছাপ দেখে বাঘের পায়ের ছাপ মনে হয়।এরপর খবর দেওয়া হয় বনদপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থালে পৌঁছান আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, পায়ের ছাপ দেখে মনে হচ্ছে সম্ভবত চিতাবাঘের পায়ের ছাপ। এলাকায় টহলদারি চালানো হচ্ছে। দরকারে বাঘ ধরার খাঁচা পাতা হবে বলে জানা গিয়েছে।