THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

সম্পর্কের টানা পড়নে জেরে বিষ খেয়ে আত্মঘাতী এক যুবতী ঘটনার পর থেকেই পলাতক প্রেমিক যুবক

January 04, 2023 Reading...
প্রেমের সম্পর্কের টানা পড়নে জেরে বিষ খেয়ে আত্মঘাতী হলো একুশ বছর বয়সী এক যুবতী। ঘটনার পর থেকেই পলাতক প্রেমিক যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি বেলাকোবা বটতলা সংলগ্ন কেবল পাড়া এলাকায়।
মৃত যুবতীর পরিবারে তরফে জানা গিয়েছে এলাকারই এক ছেলের সঙ্গে গত দুই - আড়াই বছর ধরে যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। গত সোমবার ওই যুবতী দুপুর তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে শিকারপুর চা বাগানে যান।

সেখানেই কিংবা তার আগে কোন একটি বিষয় নিয়ে ছেলেটির সাথে বচসা হয়। যায জেরেই কীটনাশক খেয়ে আত্মহননের চেষ্টা করে সে। এরপর যুবতীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আজ ভোরে তার মৃত্যু হয়।  এই ঘটনার পরই পরিবারে তরফে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে, ওই যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ওই যুবক। ঘটনা তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।