THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

কন্টেনারে করে এ'কি পাচার হচ্ছিল? দেখলেই চমকে উঠবেন

January 28, 2023 Reading...
অনুপম রায়, জলপাইগুড়ি: বারংবার পাচার হওয়ার আগেই বনকর্মীদের হাতে পাচারকারীরা তবুও ভয়নেই কি পাচারকারী'দের?। এবার একটি কন্টেনারে পাচার হচ্ছিল প্রায় লক্ষাধিক টাকার বার্মাটিক কাঠ। পাচারের আগেই আটক করলো বেলাকোবা বনদপ্তরের বন কর্মীরা। এদিন একটি কন্টেনারে করে পাচার হচ্ছিল বার্মাটিক কাঠ, আর সেই পাচারের খবর গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালায় বন কর্মীরা এবং অভিযান চলাকালীন জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের সারিয়াম এলাকায় সেই অবৈধ বার্মাটিক কাঠ পাচার হওয়ার আগে আটক করেন বন দফতর। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে এদিন শনিবার সকাল নাগাদ, অসম থেকে দিল্লির উদ্দেশ্যে কন্টেনারে করে বার্মাটিক কাঠ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, প্রায় লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার হয়। গাড়ি সমেত চালককে আটক করেন বনকর্মীরা। ধৃতের নাম আনসার, জানা গিয়েছে ধৃত চালক হরিয়ানার বাসিন্দা। আটক করা সেই গাড়ি এবং অবৈধ বার্মাটিক কাঠ সমেত চালককে নিয়ে আসা হয় বেলাকোবা রেঞ্জের অধীন গৌরিকন বিট অফিসে। ধৃতকে আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।