Accident
চার চাকা গাড়ির পেছনে ধাক্কা বাইকের, আহত বাইক চালক
February 06, 2023
Reading...
এদিন সোমবার দুপুরে শিলিগুড়ি (Siliguri) সংলগ্ন ভবেশ মোড়ে (Bhabesh more) পেট্রোল পাম্প এলাকায় পথ দুর্ঘটনায় (accident) গুরুতর আহত বাইক চালক। সূত্রের খবর এদিন সোমবার পেট্রোল পাম্পের সামনে সিগন্যালে দাঁড়ায় একটি চার চাকার গাড়ি। সেইসময় একটি বাইক দ্রুতগতিতে এসে চার চাকা গাড়ির পেছনে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন বাইক চালক। ক্ষতিগ্রস্থ হয় চারচাকা গাড়িটি। তড়িঘড়ি আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ (Police of NJP Police Station)। দুর্ঘটনাগ্রস্থ চার চাকা গাড়ি ও বাইকটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।