THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু, শিক্ষা ও পুলিশ-বন দফতরকে বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর

February 23, 2023 Reading...
হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু। (Secondary examination student dies after being attacked by an elephant.) ঘটনায়া দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। জঙ্গল এলাকার বাসিন্দা পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর জন্য বাসের ব্যবস্থা রাখার নির্দেশ দিলেন শিক্ষা দফতরকে। বৃহস্পতিবার সকালে গজলডোবা সংলগ্ন মহারাজ ঘাট এলাকায় হাতির হানায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয়। বাইকে করে বাবার সঙ্গে যাওয়ার সময় হাতির হানায় মৃত্যু হয় অর্জুন দাস নামে ওই পড়ুয়ার।সেই ঘটনায় বৃহস্পতিবার শিলিগুড়িতে দু:খপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

এদিন উত্তরকন্যা থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, খুবই দু:খজনক ও মর্মান্তিক ঘটনা। সকালে এই খবর শোনার পর থেকে মন খারাপ হয়ে গিয়েছে। এটা আমাদের হাতে নেই। হাতির সংখ্যা বেড়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে খুব সমস্যা হচ্ছে। শিক্ষা দফতরকে বলেছি জঙ্গল এলাকায় যে পড়ুয়ারা থাকে তাঁদের জন্য বাসের ব্যবস্থা করতে। বন দফতর ও পুলিশকে নজর রাখতে হবে। এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশে মৃত পরীক্ষার্থীর বাড়িতে যান জলপাইগুড়ির জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনার ও মেয়র।