News
মর্মান্তিক অ্যাম্বুলেন্স ও লরির পথ দুর্ঘটনায় প্রাণ হারালো তিন!
February 06, 2023
Reading...
ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা (accident) অ্যাম্বুলেন্স ও লরির সংঘর্ষ। প্রাণ হারালো তিন। জানা গিয়েছে রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি (Siliguri) সংলগ্ন ফুলবাড়ি (fulbari) আমায়দীঘি এলাকায়। মৃতদের নাম বাপন ঘোষ ও প্রশান্ত রায় এবং ঋতু সাহা। সূূত্রের খবর, ময়নাগুড়ি থেকে অ্যাম্বুলেন্সে রোগীকে নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ও হাসপাতালে যাচ্ছিলেন কয়েকজন। আর সেই সময় ফুলবাড়ি আমায়দীঘি এলাকায় অ্যাম্বুলেন্স ও ইট বোঝাই লরির সংঘর্ষ ঘটে। এই ঘটনায় অ্যাম্বুলেন্স চালক সহ ৩ জনের মৃত্যু হয়। বাকি ৩ জন গুরুতর জখম হয়েছেন বলে খবর। ঘটনার পর আহতদের উদ্ধার করে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ (New Jalpaiguri police station) পৌঁছে গাড়ি দুটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।