THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

বেলাকোবা কেবল পাড়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি বাড়ি

February 11, 2023 Reading...
আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি বাড়ি। রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের অন্তর্গত কেবল পাড়ার ঘটনা। স্থানীয়রা জানায় শিকারপুর হাটে বাজার করতে গিয়েছিলাম বাড়ি এসে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনেই বেরিয়ে দেখি পাশের বাড়িতে দাউদাউ করে জ্বলছে আগুন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল বাহিনী এবং বেলাকোবা পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে উপস্থিত হয় বেলাকোবা ফাঁড়ির পুলিশ, স্থানীয়রা এবং পুলিশ প্রশাসন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় হাজির হয় একটি দমকলের ইঞ্জিন। স্থানীয়দের অনুমান রান্না করতে গিয়েই হয়তো আগুন লেগেছে। স্থানীয়রা আরো জানায় বাড়ির মালিক কোন মত রিক্সা চালিয়ে দিন কাটাতেন, এমনকি চোখেও কম দেখতেন এবং কানেও কম শুনতেন। একই অভাব অনটনের সংসার আবার তার মধ্যেই বাড়িতে আগুন। ঘটনা ঘিরে শোকের ছায়া এলাকায়। স্থানীয় পঞ্চায়েত পাশে থাকার বার্তা দিয়েছেন।