Fire
রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি এলাকায় অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থের স্তূপে ভয়াবহ অগ্নিকাণ্ড
February 25, 2023
Reading...
উল্লেখ্য আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর সংলগ্ন পানিকৌড়ি এলাকার জুট মিলের সামনে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থের স্তূপে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহুর্তের মধ্যে গোটা এলাকা আগুনের সাদা ধোঁয়া কার্যত শীতকালীন কুয়াশার আকার ধারন করে।অপরদিকে অগ্নিকাণ্ডের এই ঘটনায় পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী মানুষজনদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।