Arijit Singh
Arijit Singh In Siliguri: শিলিগুড়িতে অরিজিতের কনসার্ট নিয়ে ফের বিতর্ক!
March 31, 2023
Reading...
প্রথম দিকে এমনিতেই বারবার পরিবর্তন হয় অরিজিতের কনসার্ট হওয়ার দিনক্ষণ। তবে শেষমেশ ৪ এপ্রিল শিলিগুড়ি ঠিক হয়েছিল অরিজিৎ সিং এর কনসার্ট। এখন যেন সেই দিনটিও প্রশ্ন চিহ্নের মুখে। কারন অরিজিৎ এর কনসার্ট নিয়ে আদালতে দায়ের হল জনস্বার্থ মামলা।অনুষ্ঠানের জায়গা বদলের আর্জি জানিয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী অখিল বিশ্বাস। গত বৃহস্পতিবার আদালতে মামলাটি দায়ের হয়েছে। আগামী ৩ এপ্রিল মামলাটি শুনানির জন্য ধার্য করেছে আদালত।
মামলাকারীর আইনজীবীর অভিযোগ, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের অবস্থা কার্যতই বেহাল। খেলাধুলোর মতো অবস্থা নেই। সেখানে কেন গানের অনুষ্ঠান হবে? কয়েক হাজার লোকের উপস্থিতিতে কোনও দুর্ঘটনা ঘটলে তার দায়িত্ব কে নেবে? তাছাড়া, স্টেডিয়ামের একেবারে গাঁ ঘেঁষে বেশ কয়েকটি নার্সিংহোম, আবাসন রয়েছে। গানের অনুষ্ঠান হলে তাঁরাও সমস্যায় পড়বেন। সেই কারণে অনুষ্ঠানের জায়গা বদল হোক।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, 'কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান হবে খবর পেয়ে গত ১৬ মার্চ তিনি শিলিগুড়ি পুরসভাকে চিঠি দিই। কেননা, পুরসভাই এখন ওই স্টেডিয়াম দেখভাল করছে। কিন্তু পুরসভার পক্ষ থেকে চিঠির কোনও উত্তর দেওয়া হয়নি। দ্বিতীয় দফায় চিঠি দিলেও পুরসভা কোনও উত্তর না-দেওয়ায় আজ মামলাটি দায়ের করেছি।'
