THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

পথ দুর্ঘটনায় মৃত্যু হল, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর

March 23, 2023 Reading...
মাধ্যমিক পরীক্ষার পরই শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনও শেষ হয়নি। তার মাঝেই মৃত্যু হল তনয় মান্না নামক এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। সূত্রের খবর, বন্ধুদের সাথে আড্ডা মেরে বাড়ি ফেরার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Accident) মৃত্যু হয়েছে তনয় মান্নার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বজবজের পূজালি এলাকার বাসিন্দা তনয় মান্না। বুধবার বন্ধুদের সাথে আড্ডা মেরে স্কুটি নিয়ে সে যখন পূজালির দিক থেকে অছিপুরের (Achipur) দিকে যাচ্ছিল। তখনই একটি পিক আপ ভ্যানের (Pick up van) সঙ্গে তাঁর স্কুটির ধাক্কা লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতেই লুটিয়ে পড়ে সে। তাঁকে উদ্ধার করে দ্রুত বেসরকারি নার্সিংহোমেই নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) স্থানান্তরিত করা হয় তাঁকে। কিন্তু বৃহস্পতিবার সকালে এসএসকেএম হাসপাতালে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।