THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

রাজগঞ্জে, পুকুর পাড় থেকে উদ্ধার হল যুবতীর মৃতদেহ

March 24, 2023 Reading...
পুকুর পাড় থেকে উদ্ধার হল এক যুবতীর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে, এদিন শুক্রবার রাজগঞ্জের সন্ন্যাসীকাঁটা গ্রাম পঞ্চায়েতের নাকুগছ এলাকায়। রাজগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, নাকুগছের আব্দুল আজিদের মেয়ে নাসিমার বিয়ে ঠিক হওয়ায় প্রায় দশ মাস আগে মহর হয়েছে। কিছুদিন পর মুসলিম রীতি মেনে তার শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল। আব্দুল আজিদ বলেন, গতকাল রাতে খাওয়া দাওয়া করে নাসিমা তার ছোট বোনের সঙ্গে এক ঘরে শুয়ে ছিল। এদিন সকাল থেকে রোজা শুরু হওয়ার আগে রাত আড়াইটা নাগাদ কিছু খাওয়ার জন্য বাড়ির সকলে ঘুম থেকে উঠি। তখনই দেখতে পাই বড় মেয়ে ঘরে নেই। খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুরের পাড় থেকে মৃতদেহ উদ্ধার হয়। ঠিক কি কারণে এমনটা ঘটল তা বুঝতে পারছি না। ঘটনাটি দেখে প্রতিবেশীরাও হতবাক।

স্থানীয় পঞ্চায়েত সদস্য সৌকত আলি বলেন, পুকুর থেকে ওই মেয়েটির যে অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় তাতে মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। মেয়েটিকে রাতে কে ফোন করেছিল এবং তাদের মধ্যে কি কথা হয়েছিল, পাশাপাশি মেয়েটির কীভাবে মৃত্যু হল তা পুলিশের কাছে গুরুত্ব সহকারের তদন্তের দাবি করা হয়।