THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

রাজগঞ্জে মতুয়া মহামেলার আয়োজন

March 20, 2023 Reading...
হরিচাঁদ ঠাকুরের ২১২তম আবিভার্ব তিথি উপলক্ষে মতুয়া মহামেলার আয়োজন করা হল। জলপাইগুড়ি সংলগ্ন রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বারোপাটিয়া অঞ্চলের নাথুয়া চর এলাকায় তিনদিন ব্যাপি এই মহামেলার আয়োজন করা হয়েছে। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ তীর্থধামের পরিচালনায় গতকাল বারুনীর স্নানের মাধ্যমে এই মহামেলা শুরু হয়।

এই বিষয়ে উদ্যোক্তারা জানান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। গতকাল মেলার উদ্ভোধন করা হয়। পুজোর পাশাপাশি তিনদিন ব্যাপী নানান অনুষ্ঠান হবে। হরিচাঁদ ঠাকুরের নীতি আদর্শকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি সহ দূর-দুরান্ত থেকে বহু ভক্তের সমাগম হয়েছে। ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে।