THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

গাড়িতে পুলিশ লেখা বোর্ড! অথচ কি হলো দেখুন!

March 27, 2023 Reading...
ফের সাফল্য বেলাকোবা বনকর্মীদের। পাচারের আগেই ট্রাক বোঝাই বার্মাটিক কাঠ উদ্ধার করলো বেলাকোবা বন দফতর। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে অসমের গোহাটি থেকে কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল পাচার কারিরা, এদিন সোমবার বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের শারিয়াম এলাকা থেকে বার্মাটিক কাঠ বোঝাই ট্রাকটিকে আটক করে বলে জানা গিয়েছে। বার্মাটিক কাঠ বোঝার লরির পাশাপাশি তিন ধৃত সহ একটি চার চাকার ছোট গাড়িকে আটক করা হয়েছে, সেই ছোট গাড়িতেই লাগানো রয়েছে পুলিশ লেখা একটি বোর্ড। উদ্ধার হওয়া কাঠের বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা।

কাঠ পাচারে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তর করা হয়েছে। ধৃতরা হল স্বপন ঠাকুর (কোচবিহারের বাসিন্দা), মোহাম্মদ সাবধান হোসেন (আসামের বাসিন্দা), নন্ধির সিং (উত্তরপ্রদেশের বাসিন্দা) রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে সোমবার ভোরে জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের শারিয়াম এলাকা থেকে বার্মাটিক কাঠ বোঝাই ট্রাকটিকে আটক করা হয়েছে, এর পাশাপাশি পাচারকারীদের সঙ্গে একটি চার চাকার ছোট গাড়িকে আটক করা হয়েছে।। এই পাচারকারীদের সঙ্গে আরও বড় হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বন দফতর। ধৃতদের মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।