THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

কালচিনির লতাবাড়ি হাসপাতালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিল ছাত্রী

March 14, 2023 Reading...

কালচিনি ব্লকের লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিল এক পরীক্ষার্থী। জানা গিয়েছে, পরীক্ষার্থীর নাম বৈষ্ণবী চিকবড়াইক।গত দুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় বৈষ্ণবী।এদিকে আজ থেকে শুরু হয় পরীক্ষা।এই কারণে কালচিনি ব্লক প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালেই ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করা হয়।

এদিন হাসপাতালে পরীক্ষার্থীকে দেখতে পৌঁছান কালচিনির বিডিও।এই বিষয়ে বিডিও প্রশান্ত বর্মন জানান, প্রশাসনের পক্ষ থেকে সবরকমের ব্যবস্থা করা হয়েছে।গাইডলাইন মেনেই ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।