THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

বাড়ি ফেরার পথেই পথ দুর্ঘটনায় প্রাণ হারাল বেলাকোবার দুই যুবক

May 03, 2023 Reading...

অনুপম রায়, বেলকোবা: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল বেলাকোবার দুই যুবকের। গতকাল তথা মঙ্গলবার রাতে শিলিগুড়ি - জলপাইগুড়ি জাতীয় সড়কে রানীনগর এলাকায় এক লরির সাথে মোটর বাইকের সংঘর্ষে এই দুই বাইক আরোহী, যুবকের মৃত্যু হয়। একই পাড়ায় একসাথে দুই জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বেলাকোবার প্রধান পাড়া এলাকায়।

পরিবারসূত্রে জানা গেছে, মৃত ওই দুই যুবকের নাম অনিমেশ অধিকারী বয়স ২৭ এবং হিমেল রায়, বয়স ২৮। তারা দুজন দুই বন্ধু! দুজনেরই বাড়ি বেলাকোবার প্রধান পাড়ায়। গতকাল কোনো এক কাজের সূত্রে দুই বন্ধু বাইকে চেপে জলপাইগুড়ি শহরে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার সময় প্রায় রাত সাতটা নাগাদ রানিনগরের কাছে শিলিগুড়ি - জলপাইগুড়ি জাতীয় সড়কে তাদের বাইকের সাথে একটি লরির সংঘর্ষের ঘটনা ঘটে। আর সেই সংঘর্ষে গুরুতর ভাবে আহত হয় তাড়া। স্থানীয়রা দুজনকে তড়িঘড়ি জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদেরকে মৃত ঘোষণা করে।

এদিকে গোটা জানাজানি হতেই গতকাল থেকেই শোকের ছায়া নেমে এসেছে বেলাকবা সংলগ্ন প্রধান পাড়ায়। এদিন বুধবার ময়নাতদন্তের পর দুই বন্ধুরই মৃত দেহ বিকেল চারটা নাগাদ তাদের বাড়িতে নিয়ে আসা হয়। পরিবারের লোকজনকে শেষ দেখা দেখিয়ে শেষকৃত‍্য সম্পন্ন করার জন্য তাদেরকে তালমা শশ্মানে নিয়ে যাওয়ার হয়।