THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

Rajganj: রাজগঞ্জের তালমায় উল্টে গেল যাত্রী বোঝাই বাস

June 17, 2023 Reading...
জলপাইগুড়ি শিলিগুড়ি সংলগ্ন তালমা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনের দুই চাকা খুলে যাওয়াতে যাত্রী সহ উল্টে গেল যাত্রী বোঝাই বাস। ঘটনা ঘিরে চাঞ্চল্য তালমা এলাকায়। ঘটনাস্থলে জলপাইগুড়ি কোতোয়ালি থানা এবং রাজগঞ্জ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ্রুত গতিতে চালানোর জন্যই এই দুর্ঘটনা, বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার দুপুর দুইটা নাগাদ একটি বেসরকারি বাস শিলিগুড়ি থেকে কোচবিহারের উদ্দেশ্যে যাচ্ছিলেন, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের তালমা এলাকায় বাসের সামনের দুই চাকা খুলে যাওয়াতে, রাস্তার ধারে উল্টে যায় যাত্রী বজায় বাসটি।

ঘটনাস্থলে জলপাইগুড়ি কোতোয়ালী এবং রাজগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছানোর পর, কিছুক্ষণের মধ্যেই ক্রানের সাহায্যে উল্টে যাওয়া বাসটিকে উদ্ধার করা হয়। ঘটনায় খনিকের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় বহু মানুষ।