THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

হিমাচলের কুলুতে নামল ভয়াবহ ধস! অন্যদিকে প্রাণ গেলো ১৩ জনের

August 24, 2023 Reading...
ভারী বৃষ্টিতে হটাৎ ধসে পড়ল হিমাচলের কুলুর একাধিক এলাকা। খেলনার মতো ভেসে গেল সেখানকার একাধিক বহুতল। এদিন বৃহস্পতিবার বহুতলগুলি ধসে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখে আঁতকে উঠেছে নেটিজেনরা। এই ঘটনার আশঙ্কা করে আগে থেকেই ওই অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছে। তবে এরপরেও হতাহতের ঘটনা ঘটেছে কি না তার খোঁজ চালাচ্ছে প্রশাসন। অন্যদিকে, লাগাতার ভারী বৃষ্টিতে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। হিমাচল প্রদেশে পরবর্তী আরও দুইদিন বৃষ্টি থাকবে বলে জানানো হয়েছে। ফলে সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে।