THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

জলপাইগুড়ি জেলা পরিষদে সভাধিপতি হলেন কৃষ্ণা রায় বর্মন! সহকারি সভাধিপতি সীমা চৌধুরি

August 14, 2023 Reading...
রাজ্যের নানা জায়গায় চলছে চলছে বোর্ড গঠন। জলপাইগুড়ি জেলা পরিষদের এবার সভাধিপতি হলেন কৃষ্ণা রায় বর্মন (Krishna Roy Burman)। তিনি জলপাইগুড়ি সদর (Jalpaiguri Headquarters) থেকে নির্বাচিত। এবং সহকারি সভাধিপতি হলেন সীমা চৌধুরি (Seema Chowdhury)। জলপাইগুড়ি জেলাপরিষদের (Jalpaiguri District Council) ২৪ আসনের প্রতিটিতেই জয়ী হয়েছে তৃণমূল। সোমবার জেলা পরিষদের বোর্ড গঠন অনুষ্ঠান হয়। সেখানেই সভাধিপতি পদে নির্বাচিত হন কৃষ্ণা রায় বর্মন। পরে অনুষ্ঠান স্থলেই শপথবাক্য বাক্য পাঠ করেন নির্বাচিত প্রতিনিধিরা। শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রাণা, জেলা ওসি নির্বাচন বনমালি রায় প্রমুখ। উল্লেখ্য, ২০১৫ সালে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে কৃষ্ণা রায় বর্মন জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন। সীমা চৌধুরি গত বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতিও ছিলেন।