Belakoba
রাজগঞ্জের চারটি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস
August 09, 2023
Reading...
এদিন বুধবার রাজগঞ্জের (Rajganj) শিকারপুর (Shikarpur), বিন্নাগুড়ি, মান্তাদাড়ি এবং পানিকাউরি অঞ্চলের বোর্ড গঠন হল। নতুন প্রধান হয়েছেন শিকারপুরে প্রভা কুজুর, বিন্নাগুড়িতে সমিজুদ্দিন আহমেদ, মান্তাদাড়িতে অর্চনা রায় এবং পানিকাউরিতে পাপিয়া সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে প্রতিটি অঞ্চলেই সবথেকে বেশী আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস।
শিকারপুর অঞ্চলে তৃণমূলে (TMC) বোর্ড গঠনের বিরোধী পক্ষ থেকেও ২ টি অতিরিক্ত ভোট পেয়েছে বলেই জানান বিধায়ক খোগেস্বর রায়। বুধবার নতুন প্রধান হিসেবে শপথ গ্রহণের পর বাইরে বেরিয়ে আসতেই গলায় ফুলের মালা পরিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে তাদেরকে স্বাগত জানান কর্মী সমর্থকেরা। শিকারপুর অঞ্চলে বোর্ড গঠন হওয়ার পর তৃণমূলের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়, যে মিছিল বেলাকোবা (Belakoba) থেকে বটতলায় (Battala) শেষ হয়। মিছিলে দলীয় কর্মী সমর্থকদের সবুজ আবির মেখে বাজনার তালে কোমর দোলাতে দেখা যায়। এদিকে বোর্ড গঠনে যাতে কোনও অশান্তি না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছিল পুলিশ।
