Belakoba
খুটি পুজোর মাধ্যমে দুর্গা পুজার সূচনা করল বেলাকোবার রক্তিম সংঘ ক্লাব! উদ্বোধন পঞ্চমীতেই
September 06, 2023
Reading...
অনুপম রায়, বেলাকোবা : অপেক্ষার আর মাত্র ৪৪ দিন। তাই অনান্য ক্লাব এবং পুজা কমিটির মতো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করে দিল বেলাকোবার নবীন পাড়ার রক্তিম সংঘ ক্লাব। বুধবার ক্লাব প্রাঙ্গণের মাঠেই খুটি পুজোর মাধ্যমে এবছরের দুর্গা পুজোর সূচনা হল। প্রতি বছরের ন্যায় এবার পুরাতন এসআই অফিসের মাঠেই এই পুজো হবে। ক্লাব তথা পুজা কমিটির সদস্যরা জানিয়েছে, এবছর তাদের এই দুর্গা পুজা ২১ তম বছরে প্রদার্পন করতে চলেছে। বাজেট রয়েছে সাত লাক টাকা। থিম রয়েছে " নারীর সম্মান সর্বোপরি "। বিশেষ আকর্ষণীয় হিসাবে থাকবে মন্ডপ।তবে আলোকসজ্জা লোকাল থাকছে। লোকাল হলেও তাতেও আকর্ষণীয় থাকবে বলে জানান। প্রতিমা আনা হবে জলপাইগুড়ির কুমারটলি থেকে। ক্লাব সভাপতি বাপ্পা দাস বলেন, পুজার উদ্বোধন হবে পঞ্চমীতে এবং সেই দিন থেকে প্রতিমা দর্শনের সুযোগ পাবে দর্শনার্থীরা। এমনকি পঞ্চমী থেকে শুরু করে নবমী পযর্ন্ত মন্ডপ প্রাঙ্গণে সাংস্কৃতি অনুষ্ঠান হবে।
