Belakoba
এক রাতেই একাধিক দোকানে চুরির ঘটনা রাজগঞ্জের পারমুন্ডা মোড়ে
September 13, 2023
Reading...
দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি, আর সেই মুহূর্তের ঠিক আগেই রাজগঞ্জের পারমুন্ডা মোড়ে একাধিক মুদি এবং নানান দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য।
সারাদিন দোকান করার পর, রাত্রে যখন ঘুমোতে ব্যাস্ত পারমুন্ডা মোড়ের এদকাধিক দোকানদার। ঠিক তখনই প্রায় ৬ থেকে ৭ টি, মুদির দোকান, চায়ের দোকান, গাড়ির গ্যারেজের দোকান, ওষুধের দোকান, এমন কি সেলুন দোকানে, দোকানের তালা ভেঙে দোকানের সামগ্রী চুরি করে পালাল দুষ্কৃতীরা।
পারমুন্ডা মোড়ের চুরি যাওয়া সেই সব দোকানদাররা জানায়, রাত্রে কে বা কারা এসে প্রায় একাধিক দোকানে দোকানের দরজা ভাঙচুর করে তালা ভেঙে দোকানের সামগ্রী চুরি করে নিয়ে যায়। এক-একটি দোকানে প্রায় অনেক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ চুরি যাওয়া সেই একাধিক দোকানদারদের। চুরি যাওয়া সেইসব দোকানদাররাত আরো জানান প্রশাসনের পক্ষ থেকে যদি কোন সাহায্য পাওয়া যায় তাহলে অনেকটাই সুবিধা হয়। ঘটনার খবর পেয়ে আজ সকালেই ঘটনাস্থলে হাজির হন মিলনপল্লী পুলিশ। পুলিশ এসে সেই সব দোকানদার সাথে কথা বলেন। সম্পূর্ণ ঘটনার তদন্তে পুলিশ।

