THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

কেটিএম এবং ওয়াগনারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম দুই

September 23, 2023 Reading...
অনুপম রায়, বেলাকোবা: কেটিএম এবং ওয়াগনারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম কেটিএম বাইক চালক সহ বাইকের পিছনে থাকা যুবতী। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের অন্তর্গত মান্তাদারী গ্রামপঞ্চায়েতর গেট বাজার মোড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন আনুমানিক বিকেল চারটা নাগাদ একটি কেটিএম বাইক গজলডোবা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে, রাজগঞ্জ ব্লকের মান্তাদারী গেটবাজার মোড়ে ওই বাইক চালক দ্রুত গতিতে একটি ডাম্পার কে ওভারটেক করতে গিয়ে শিলিগুড়ি থেকে গাজলডোবা অভিমুখী একটি ওয়াগনার কারকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে গুরুতরভাবে জখম হয় কেটিএম (KTM) বাইকে থাকা চালক সহ বাইকে থাকা যুবতী।

ওই যুবক এবং যুবতীকে তরিঘরি স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে, পুলিশের সহায়তায় ফুলবাড়ীর একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘটনায় বাইকটি এবং ওয়াগনার কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, তবে এই ঘটনায় চারচাকা গাড়িতে থাকা যাত্রীরা অল্প বিস্তার চোট পায় বলে স্থানীয় সূত্রে জানা যায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হয় মিলন পল্লী ফাঁড়ি পুলিশ। পুলিশ এসে ওই বাইক ও চারচাকা গাড়িটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায়। পথ দুর্ঘটনায় আহত ওই যুবক যুবতীর পরিচয়, খবর আপডেট হওয়ার আগ পর্যন্ত পাওয়া যায়নি!