Accident
বেসরকারি বাস ও স্কুটির সংঘর্ষে গুরুতর জখম দুই যুবক
September 29, 2023
Reading...
রাজগঞ্জ: রাজগঞ্জের ভুটকিহাট এলাকায় একটি বেসরকারি বাস ও স্কুটির সংঘর্ষে গুরুতর জখম দুই যুবক। ঘটনার পর বাসটিতে আগুন ধরিয়ে দিল ক্ষুব্ধ জনতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ধূপগুরী থেকে – শিলিগুড়ি রুটের একটি বাস শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ভুটকিহাট এলাকায় বাসটি একটি স্কুটিকে ধাক্কা মারে। স্কুটিতে থাকা দুই আরোহী রাস্তায় ছিটকে পড়লেও সেই স্কুটিটি বাসের নিচে আটকে যায়।
সেই অবস্থায় বাসটি স্কুটিটিকে নিয়েই বেশ কয়েকশো মিটার এগিয়ে যায়। স্থানীয়রা ধাওয়া করে বাসটিকে গন্ডার মোড়ে দাঁড় করায়। ভয়ে যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। এরপরই এলাকার উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। তবে কিছুক্ষন পর বিশাল পলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। এবং ফুলবাড়ি দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বাসটির আগুন নেভায়।
ঘটনায় আহত দুই স্কুটি আরোহীর নাম আইয়ুব আলী ও হামিদার রহামন। জানা গিয়েছে তাদের বাড়ি আমবাড়ির বীরবান এলাকায়। আহত দুই যুবকে গুরুতর জখম অবস্থায় ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে ঘটনার খবর পেয়ে আমবাড়ি ফাঁড়ি, মিলন পল্লী ফাঁড়ির, নিউ জলপাইগুড়ি থানা ও রাজগঞ্জ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
