THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

বাইকের ধাক্কায় প্রাণ গেল সবজি বিক্রেতার, সংসারে একাই থাকলো বৃদ্ধা মা!

September 20, 2023 Reading...
রাজগঞ্জ: বাইকের ধাক্কায় মৃত্যু হল এক সবজি বিক্রেতার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে সাহুডাঙ্গী-আমবাড়ি রাজ্য সড়কে। জানা গিয়েছে মৃতের নাম দুলাল আচার্য বয়স ৫৫। মৃত সেই ব্যাক্তি আমবাড়ির বিজনেস কলোনির বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধা মাকে নিয়েই সংসার ছিল দুলাল আচার্যের। স্থানীয় এক হাটে সবজি বিক্রি করে কোনরকমে সংসার চলতো তাদের। গতকাল রাতে সাহুডাঙ্গী হাট থেকে সাইকেলে সবজি নিয়ে বাড়ি ফিরছিলেন। আর সেইসময় পেছন দিক থেকে একটি বাইক তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দুলাল বাবু।

ঘটনার পর বাইক রেখে পালিয়ে যায় আরোহীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে সংসারের একমাত্র উপার্জনশীল ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার বৃদ্ধা মা।