News
স্কুলের মধ্যে সাপ, আতঙ্কে কিছুক্ষনের জন্য বন্ধ হল পঠন পাঠন
October 10, 2023
Reading...
ছাত্রছাত্রীরা স্কুলে আসার পর, স্কুলের পঠন পাঠন শুরু হওয়ার সময় ঘটলো এমন ঘটনা। আতঙ্ক সৃষ্টি হয় স্কুলের ছাত্র থেকে শিক্ষকদের মধ্যে, তাই সাপ দেখার পর স্কুলের ঘর থেকে বের করে দেওয়া হল সমস্ত ছাত্রছাত্রীদের, ঘটনা ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটা খড়খড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে,
এদিন মঙ্গলবার বিদ্যালয়ে স্কুল চলাকালীন হঠাৎ ক্লাসরুমে একটি সাপ চলে আসে, শুরু হয় হুরুস্তুল কান্ড। ছাত্র ছাত্রি দের নিরাপত্তার কথা ভেবে তরিঘরি ক্লাস রুম থেকে বের করে দেওয়া হয় ছাত্র ছাত্রি দের,
পরে খবর দেওয়া হয় বন দপ্তরে, খবর পেয়ে ছুটে আসে বনকর্মীরা, দীর্ঘক্ষণ চেষ্টার পর স্কুল থেকে বের করে দেওয়া হয় সাপটিকে, এই বিশয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানায় স্কুলে পাঠন করার সময় প্রথমে বারান্দায় দেখতে পাই সাপটিকে, পরে স্কুল ঘরে চলে আসে, সকলে আতঙ্ক হয়ে যায়, বন দপ্তরে খবর দেওয়া হয়েছে।
