THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে মেয়েকে খুন! আটক বাবা

November 19, 2023 Reading...
তিন মেয়েকে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এবার বাবার বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ছোট মেয়ে আচিনা সরদারের(১২)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের চাকদা বালুঝাঁকা এলাকায়। ঘটনার পর অভিযুক্ত বাবাকে আটক করা হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আমিন সরদারের তিনটি মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। আমিন সরদার তার তিন মেয়েকে শীতের পোশাক কিনে দেওয়ার নাম করে বাড়িতে নিয়ে আসে। এরপর স্থানীয় দোকান থেকে একটি ঠান্ডা পানীয়র বোতল কিনে আনে। সেই পানীয়র সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেয় তাঁদের।

অসুস্থ হয়ে পড়ে আয়েশা সরদার, রাবিয়া সরদার ও আচিনা সরদার। এরপর তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার প্রথমে তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়া কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই শুক্রবার রাতে মৃত্যু হয়েছে ছোট মেয়ে আচিনার। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করেছে।