THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

রক্তের সংকট মেটাতে উৎসর্গ অনুষ্ঠান ক্রান্তি পুলিশের

November 28, 2023 Reading...
বর্তমান পরিস্থিতিতে প্রায়ই ব্লাড ব্যাংকগুলি কার্যত রক্ত সংকটে। রক্তের অভাবে প্রাণ হারিয়েছেন অনেক মানুষের। আর সেই ধরনের ঘটনায় রক্তের সংকট বা এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তাই এবার সচেষ্ট হয়েছে জেলা পুলিশ।

জেলা পুলিশ এর নির্দেশে ক্রান্তি পুলিশ ফাঁড়ির উদ্যোগে( উৎসর্গ)স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ক্রান্তি পুলিশ ফাঁড়িতে। পুলিশ কর্মীসহ সিভিক ভলেন্টিয়ার্সরা রক্তদান করলো পাশাপাশি এলাকার সাধারণ মানুষের রক্তদান করেন। এদিনের প্রায় ** প্যাকেট রক্ত সংগ্রহ করে সেই রক্ত পাঠানো হয় মালবাজার জেলা হাসপাতালে।

উপস্থিত ছিলেন এসডিপিও রবিন থাপা, ক্রান্তি থানার ওসি মনসুর উদ্দিন, ক্রান্তি ব্লক আধিকারিক রিমিল সরেন সহ অনেকে।

ক্রান্তি থানার ওসি মনসুর উদ্দিন, বলেন রক্ত দান জীবনদান, পুলিশ সাধারণ মানুষের প্রতিনিধি তাই, সাধারণ মানুষের সুবিধার্থে এই রক্তদান শিবির করা হয়েছে। পুলিশকর্মী এবং সাধারণ মানুষের রক্তদান করেন। রক্তগুলো মালবাজার জেলা হাসপাতালে পাঠানো হবে।