Politics
তৃণমূল কংগ্রেসের বিজয়া সন্মিলনী অনুষ্ঠান রাজগঞ্জে
November 07, 2023
Reading...
তৃণমূল কংগ্রেসের বিজয়া সন্মিলনী অনুষ্ঠিত হল এদিন মঙ্গলবার রাজগঞ্জে। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসে কমিটির উদ্যোগে ও রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় এই বিজয়া সন্মিলনী করা হয়।
রাজগঞ্জের শারিয়াম যশোধর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এই বিজয়া সন্মিলনী অনুষ্ঠানের পাশাপাশি এদিন একই মঞ্চে কেক কেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৩৬ তম জন্মদিন পালন করেন।
এদিন এই বিজয়া সন্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা, মহিলা জেলা সভানেত্রী নুরজাহান বেগম, কৃষান ক্ষেতমজুর জেলা সভাপতি দুলাল দেবনাথ, তৃণমূল কংগ্রেসে রাজগঞ্জের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি সহ অন্যান্যরা।
