THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

পায়ের তলায় বিশ্বকাপ ট্রফি! নিন্দার ঝড় নেটদুনিয়ায়

November 20, 2023 Reading...
২৩ এর বিশ্বকাপ (cricket Worldcup) এখন অস্ট্রেলিয়ার (Australia) হাতে। নিঃসন্দেহে কাপের যোগ্য দাবিদার। আর এই নিয়ে ষষ্ঠবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হল সে দেশ। তবু কামিন্স ব্রিগেডের উচ্ছাস উদযাপনের মাঝে বিতর্কের ঝড় তুলল এক ছবি। বিশ্বকাপ ট্রফির ওপর পা রেখে সোফায় বসে রয়েছেন মিচেল মার্শ (Mitchell Marsh)।

বিশ্বকাপের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অস্ট্রেলিয়ার দলের সদস্যরা। কিন্তু একটি ছবি নিয়ে জোর তোলপাড় ক্রিকেটপ্রেমী মহলে। বিশ্ব চ্যাম্পিয়ন (champion) দলের অধিনায়ক প্যাট কামিন্স নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে শেয়ার করেছিলেন সে ছবি। স্বপ্নের সেই কাপের ওপর পা তুলে আরাম করে বসে রয়েছেন মার্শ। নেট দুনিয়ায় ছবিটি নিয়ে শুরু হয়েছে হইচই। অধিকাংশের মত, উদযাপনের নামে এ তো বিশ্বকাপের অসম্মান।