Accident
শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের, গুরুতর আহত আরেকজন
December 14, 2023
Reading...
শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ভয়াবহ এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত আরেকজন। জলপাইগুড়ি জেলার মালিপাড়া সংলগ্ন এলাকাতে রাতের অন্ধকারে মর্মান্তিক ঘটনা। রাত ৯ টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানালেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের মতে একটি টেলার গাড়ি জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির দিকে যাওয়ার সময় সজরে ধাক্কা মারে মোটরসাইকেলে। ঘটস্থলে মৃত্যু হয় একজনার আর অপরজনকে তড়িঘড়ি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এরপর দেড় ঘন্টা হয়ে গেল পুলিশ সেখানে না এসে পৌঁছাতে শুরু হয় বিক্ষোভ। জাতীয় সড়কের দুই পাশে অবরোধ করে চলে বিক্ষোভ। ঘটনার প্রায় ২ ঘন্টা পর উপস্থিত হয় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশকে ঘিরে এলাকাবাসীর বিক্ষোভ দেখান।
